8:38 pm, Monday, 22 June 2026

লখনৌতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আগুন থেকে প্রাণ বাঁচাতে ভবনের প্রথম তলা থেকে অনেককে লাফিয়ে নামতে দেখা গেছে। সোমবার (২২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লখনৌয়ের আলিগঞ্জ এলাকার একটি বহুতল ভবনের প্রথম তলায় অবস্থিত কোচিং সেন্টারটিতে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে একটি পোষা প্রাণীর দোকানসহ আরও কয়েকটি শোরুমও ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভেতরে থাকা অনেকেই আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতঙ্কিত হয়ে কয়েকজন শিক্ষার্থী ও অন্যরা প্রথম তলা থেকে ঝাঁপ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ভাঙা জানালা দিয়ে বের হয়ে কার্নিশ ধরে ঝুলে আত্মরক্ষার চেষ্টা করেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভবনটির তিন তলার ওপরের অংশে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভেতরে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। তবে আটকে পড়াদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত পাঁচ থেকে সাতজন আগুনের হাত থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ দিয়েছিলেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

19 − 10 =

About Author Information

গাইবান্ধায় শিবির নেতা হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

লখনৌতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

Update Time : ০৬:২৬:৫৫ pm, Monday, ২২ জুন ২০২৬