8:26 pm, Monday, 22 June 2026

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ে নতুন বার্তা জেডি ভ্যান্সের

ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের বিষয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ভবিষ্যতে ইরানের কোনো সম্পদ ছাড় করা হলে তা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে করা হবে এবং সেই অর্থ কেবল ইরানের জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। কোনোভাবেই তা সন্ত্রাসবাদে অর্থায়নের কাজে ব্যবহার করা যাবে না।

সোমবার (২২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনা শেষে ভ্যান্স এ মন্তব্য করেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা জ্যারেড কুশনার কাতারের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে একটি কার্যকর সমাধান বের করেছেন। কোনো অর্থ ছাড় করা হলে সেটির জন্য যুক্তরাষ্ট্র ও কাতার উভয়ের অনুমোদন প্রয়োজন হবে। পরে ওই অর্থ দিয়ে ইরানের জনগণের জন্য মার্কিন ভুট্টা ও গম কেনা হবে।

ভ্যান্স আরও জানান, চুক্তির প্রাথমিক শর্তগুলো ইরান যথাযথভাবে পালন করছে কি না, তা তদারকির জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা আবারও ইরানে ফিরে যেতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, “আমরা একটি চূড়ান্ত ও স্থায়ী সমাধানের আশাবাদী। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এটি উদযাপনের মতো বিষয়।”

ভ্যান্স জানান, আলোচনার সময় ইরানি প্রতিনিধিরা একপর্যায়ে বৈঠক ত্যাগের হুমকি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত তারা আলোচনায় অংশ নেয় এবং রাত একটা পর্যন্ত বৈঠক চলে। মার্কিন ও ইরানি কারিগরি দলের সদস্যরা এখনও সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে কাজ চালিয়ে যাচ্ছেন।

এর আগে রয়টার্স জানিয়েছিল, আলোচনার শুরুটা ছিল বেশ উত্তেজনাপূর্ণ। একদিকে ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দেয়, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দেন।

মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি ‘রোডম্যাপ’-এ সম্মত হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে চলতি সপ্তাহজুড়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষ লেবাননে সংঘাত বন্ধে সম্মত হয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়েও ঐকমত্যে পৌঁছেছে।

সূত্র: আল জাজিরা

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × one =

About Author Information

গাইবান্ধায় শিবির নেতা হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ে নতুন বার্তা জেডি ভ্যান্সের

Update Time : ০৭:২০:৩২ pm, Monday, ২২ জুন ২০২৬