11:45 pm, Tuesday, 23 June 2026

রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দেশের অন্যান্য জেলায় প্রয়োজন দেখা দিলে তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে সীমান্তে পুশইনের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সহযোগিতার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছিল বিজিবি। সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদারে বাহিনীটির তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × four =

About Author Information

বিএনপির সুর পাল্টে গেছে, আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে: জামায়াত আমির

রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন

Update Time : ০৩:২০:২১ pm, Tuesday, ২৩ জুন ২০২৬