6:38 pm, Sunday, 21 June 2026

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যার শঙ্কা, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ছবি সংগৃহীত সামাজিক যোগাযোগ মাধ্যম

টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয় এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।

ইতোমধ্যে সুরমা, বৌলাই ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৭৯ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার প্রায় ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী দুই দিনে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে কোথাও কোথাও পানি বিপৎসীমা স্পর্শ করতে পারে। এতে জেলার নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জি এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, সকালে পানির স্রোত কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয় মানুষ যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন। তবে পাহাড়ি ঢল কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × five =

About Author Information

একই চেয়ারে ৭ বছর! কালীগঞ্জ ইউএনও অফিসে  যুথিকা বিশ্বাসের ‘একচ্ছত্র সাম্রাজ্য’

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যার শঙ্কা, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Update Time : ০৪:৪০:২৬ pm, Sunday, ২১ জুন ২০২৬