8:05 pm, Tuesday, 23 June 2026

বিএনপির সুর পাল্টে গেছে, আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে: জামায়াত আমির

রাজধানীর বিজয় নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে ফ্যাসিবাদী শাসনামলে গুম খুনের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় আসার আগে বিএনপি ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত সব হত্যা, গুম ও নির্যাতনের বিচার করার প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের পর তাদের অবস্থানের পরিবর্তন হয়েছে। তিনি অভিযোগ করেন, চার মাসে ৬০০ জনের বেশি মানুষ নিহত হলেও সরকার বিচার নিশ্চিত করতে পারেনি।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় জোট আয়োজিত গুম-খুনের বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানে জনগণ আন্দোলনের মাধ্যমে মুক্তি লাভ করেছিল। সে সময় নির্যাতিত থাকা বিএনপি ক্ষমতায় এসে আগের অবস্থান থেকে সরে গেছে এবং বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই।

তিনি অভিযোগ করেন, বিএনপি নিজেদের কর্মীদের হত্যারও বিচার করতে পারছে না। প্রশাসন, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়াঙ্গনে দলীয়করণের মাধ্যমে তারা আবারও একদলীয় শাসনের পথে এগোচ্ছে বলেও মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ছে। তিনি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড ফ্যাসিবাদের নতুন রূপ এবং এর বিরুদ্ধে জনগণের মধ্যে আবারও আন্দোলনের পরিবেশ তৈরি হচ্ছে।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মজলুম ছিলেন, জালেম হবেন না। বিচার নিশ্চিত করুন, না হলে জনগণ আপনাদের বিদায়ের পথ নির্ধারণ করবে।’

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের প্রতীক শরিফ উসমান হাদী হত্যাকাণ্ডের বিচারেও গাফিলতি করা হচ্ছে। এ ঘটনায় এখনো অভিযোগপত্র দাখিল না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ নির্মূলের যে কোনো প্রচেষ্টার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে যারা এ ধরনের চেষ্টা করেছে, তারা নিজেরাই ইতিহাস থেকে মুছে গেছে।

চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব ‘ফ্যাসিবাদী ভাইরাস’ থেকে দেশকে মুক্ত করতে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eleven + 9 =

About Author Information

বিএনপির সুর পাল্টে গেছে, আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে: জামায়াত আমির

বিএনপির সুর পাল্টে গেছে, আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে: জামায়াত আমির

Update Time : ০৮:০৪:৪৬ pm, Tuesday, ২৩ জুন ২০২৬