8:09 pm, Saturday, 20 June 2026

২৩ জুন ঘিরে দেশজুড়ে পুলিশ সতর্ক থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের ২৩ জুনের কর্মসূচি ঘিরে সারা দেশে পুলিশ সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্দেহ করছি ২৩ জুন কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল অস্থিরতা সৃষ্টি করতে চাইবে। পুলিশ তার দায়িত্ব পালন করবে, সেজন্য সারা দেশে অ্যালার্ট করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এটিকে কোনো রাজনৈতিক দল মনে করি না, সেটি একটি মাফিয়া পার্টি।”

সাবেক পুলিশ কর্মকর্তা বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে পাঠানো হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত তাকে ফিরিয়ে আনার আশা করা হচ্ছে।

পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, “৫ আগস্টের পর পুলিশ বাহিনী নৈতিক সাহস ফিরে পেয়েছে। নির্বাচিত সরকার আসার পর তারা আরও সক্রিয় হয়েছে এবং জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে।”

তিনি আরও বলেন, পুলিশের সাফল্য অনেক সময় আলোচনায় আসে না, ব্যর্থতাই বেশি হাইলাইট হয়। দায়িত্বে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty − 11 =

About Author Information

রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

২৩ জুন ঘিরে দেশজুড়ে পুলিশ সতর্ক থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৭:০২:১৭ pm, Saturday, ২০ জুন ২০২৬