9:35 pm, Saturday, 20 June 2026

বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না: মির্জা ফখরুল

অবকাঠামোগত উন্নয়ন ও অবহেলিত এলাকা পরিদর্শনের জন্য দিনব্যাপী কর্মসূচিতে যোগ দিয়ে সরকারের সকল প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ জুন) বেলা ১২টার দিকে তিনি মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় ঝুঁকিপূর্ণ কাঠেরপুল পরিদর্শন করেন। এ সময় স্থানীয়দের দ্রুত সময়ের মধ্যে পাকা ও প্রশস্ত সেতু নির্মাণের আশ্বাস দেন তিনি।

এর আগে এলাকাবাসী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে পাকা সেতু নির্মাণের দাবি জানান।

পরে দুপুরে একই এলাকায় মুন্সিগঞ্জের জুলাই আন্দোলনে নিহত তিন শহিদ—সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নূর মোহাম্মদ ডিপজলের কবর জিয়ারত করেন তিনি।

বিকেলে মুন্সিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলার অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের বাজেট দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না এবং দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় এবং একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল।

তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য অর্থনীতিকে স্বচ্ছ ও শক্তিশালী করা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকালে তিনি গজারিয়ায় ভবেরচর বাজার মার্কেট ভবনের উদ্বোধন ও একটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × 1 =

About Author Information

রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না: মির্জা ফখরুল

Update Time : ০৭:১৪:২৯ pm, Saturday, ২০ জুন ২০২৬