9:52 pm, Tuesday, 30 June 2026

যাঁরা বাংলাদেশ চাননি, বিএনপি তাঁদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছে: গোলাম পরওয়ার

একাত্তরে ভূমিকা নিয়ে বিএনপির অব্যাহত সমালোচনার জবাবে পাল্টা প্রশ্ন তুলেছেন সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী করেছে—সে বিষয়ে বিএনপিকেই জবাব দিতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘যে ভাষায় বাইরে এবং পার্লামেন্টে আপনারা প্রশ্ন করেন, আমাদেরও প্রশ্ন আছে। বিএনপি ক্ষমতায় এসে অন্তত ১৪-১৫ জনকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছে, যারা পাকিস্তান আমলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না। এর জবাব বিএনপিকেই দিতে হবে।’

সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাত্তরে স্বাধীনতার বিরোধিতার জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় গোলাম পরওয়ার বলেন, ‘মাঝে মাঝেই ৫০-৬০ বছরের পুরোনো মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় সামনে এনে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।’

তিনি দাবি করেন, পাকিস্তান আমলের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের তৎকালীন নেতৃত্ব তাদের অবস্থানের ব্যাখ্যা দিয়েছিল। সেই ব্যাখ্যা গ্রহণ বা প্রত্যাখ্যান করা রাজনৈতিক বিতর্কের বিষয় হতে পারে।

বিএনপির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক জোটের প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, প্রায় দুই দশক ধরে চারদলীয়, ১৮ দলীয় ও ২০ দলীয় জোটে একসঙ্গে রাজনীতি করেছে দুই দল। রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও বিএনপি নেতারা জামায়াতের সমর্থন চেয়েছিলেন। তাই এখন একাত্তরের প্রসঙ্গ তোলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠনে জামায়াতের সমর্থনের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল।

বিএনপির সমালোচনার জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘যখন জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবিলার মতো কোনো যুক্তি থাকে না, তখন পুরোনো মীমাংসিত বিষয় সামনে আনা হয়।’

সংবাদ সম্মেলনে কয়েকটি সংবাদমাধ্যমের সমালোচনাও করেন তিনি। তার অভিযোগ, কিছু গণমাধ্যম নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের মতো আচরণ করছে এবং অতীতে ফ্যাসিবাদী সরকারের পক্ষেও অবস্থান নিয়েছিল।

বিএনপি মহাসচিবের উদ্দেশে কড়া ভাষায় গোলাম পরওয়ার বলেন, ‘আয়নায় নিজের চেহারা দেখুন। ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন। কারণ, আমরা অপরাধ করি নাই, ক্ষমা চাইব কেন? আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ আছে। তাই কথা সতর্কভাবে বলা উচিত।’

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এ টি এম মা’ছুম, আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

6 + twelve =

About Author Information

গাইবান্ধায় ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবসে অধিকার ও ভূমি ফেরতের দাবি

যাঁরা বাংলাদেশ চাননি, বিএনপি তাঁদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছে: গোলাম পরওয়ার

Update Time : ০৯:১০:৪২ pm, Tuesday, ৩০ জুন ২০২৬