3:24 pm, Thursday, 30 April 2026
ভালো ভোট করতে হবে, বহিঃবিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, 

ভালো ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না” -ফেনীতে নির্বাচন কমিশনার আনিসুর রহমান

ফেনীতে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, “আমাদের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন করে দিবো। ভোট আমরা ভালো বললে হবে না, বহিঃবিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।”

আজ বুধবার সকাল সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের সাথে মতবিনিময় করেন। সভায় জেলার তিনটি সংসদীয় আসনে নির্বাচনে প্রতিবন্ধীতাকারী ২১ প্রার্থী অংশ গ্রহণ করেন। মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন।

এসময় তিনি আরো বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষনে আসবে তারা আসলেই আমরা ভিসা দিয়ে দিব। দেশি অনেক পর্যবেক্ষক ও নির্বাচন পর্যবেক্ষণ করবে।

এসময় তিনি আরো বলেন, আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে। অপেক্ষা করুন। এবারের ভোটে সর্বোচ্চ সংখ্যক বিদেশী পর্যবেক্ষক আসবে। কোন সন্দেহ নেই ভোট নিরপেক্ষ হবে।

এসময় ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 − sixteen =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ভালো ভোট করতে হবে, বহিঃবিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, 

ভালো ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না” -ফেনীতে নির্বাচন কমিশনার আনিসুর রহমান

Update Time : ০৫:১৭:৫৫ pm, Wednesday, ২০ ডিসেম্বর ২০২৩