12:15 am, Wednesday, 29 April 2026

শ্রেষ্ঠ করদাতায় নির্বাচিত তানভীর ৭ম বারের মতো

ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূঁইয়া। আশুলিয়ায় টানা ৭ম বারের মতো এবারও শ্রেষ্ঠ করদাতা হলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন তানভীর আহমেদ রোমান ভূঁইয়া নিজেই।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়াকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আশুলিয়া থানার জামগড়া এলাকার মো. ছফিল উদ্দিন ভূঁইয়ার ছেলে তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়া। তিনি বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিবিউশন করপোরেশনের স্বত্বাধিকারী।
এ বিষয়ে তানভীর আহমেদ রোমান ভূঁইয়া বলেন, ‘ব্যবসা বড় হতে থাকলেও কখনোই কর ফাঁকি দেওয়ার চিন্তা মাথায় ঢোকেনি। ব্যবসা শুরুর পরের বছর থেকে আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসা যত এগিয়েছে, কর দেওয়া ততই বাড়িয়েছি। ২০১৬ সালে ঢাকা জেলায় প্রথম সেরা করদাতা হিসেবে সম্মাননা পাই। এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ এবং সর্বশেষ ২০২৩ সালেও সেরা করদাতা নির্বাচিত হলাম। আমি মনে করি, রাষ্ট্রের সঙ্গে কখনোই বেঈমানি করা উচিত নয়। কখনোই সম্পদের হিসাব গোপন রাখা উচিত নয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × three =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

শ্রেষ্ঠ করদাতায় নির্বাচিত তানভীর ৭ম বারের মতো

Update Time : ০৫:৫৭:২১ pm, Thursday, ২১ ডিসেম্বর ২০২৩