12:38 am, Friday, 5 June 2026

অর্থনীতি পুনরুদ্ধারে বিনিয়োগ ও কর্মসংস্থানে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বৃদ্ধি করা প্রয়োজন, যা বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। তিনি আরও বলেন, কর্মসংস্থান বৃদ্ধি সরকারের অগ্রাধিকার, এবং বিনিয়োগ না হলে কর্মসংস্থানও সম্ভব নয়। এজন্য দেশি ও বিদেশি বিনিয়োগে সরকার জোর দিচ্ছে। আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান অগ্রাধিকার পাবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জেলে পাড়া এলাকার প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের জন্য নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামো ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen − thirteen =

আগের দামেই ফিরল নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের দাম

অর্থনীতি পুনরুদ্ধারে বিনিয়োগ ও কর্মসংস্থানে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

Update Time : ০৮:৩৩:১৬ pm, Friday, ২৭ ফেব্রুয়ারী ২০২৬