12:19 am, Wednesday, 29 April 2026

অবরোধের সমর্থনে  ফেনীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবীতে দিনব্যাপী অবরোধের সমর্থনে ফেনীর কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
রবিবার সকালে মহাসড়কের লালপোল, শহরের ট্রাংক রোডের আদালত পাড়া এবং শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এসব বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।
অবরোধের সমর্থনে সকালে ফেনীর ট্রাংক রোডের আদালত পাড়া এলাকায় ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এসময় ফেনী পৌর বিএনপির ১২ নং ওয়ার্ড সভাপতি শাহ আলম ফরায়েজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সদস্য মেজবাহ মিয়াজী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফাত সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ৭ টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় কালিদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আরও একটি বিক্ষোভ মিছিল বের হয়। কালিদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী রাসেলের নেতৃত্বে মিছিলে অংশ নেয় ফেনী সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক, ইউনিয়ন বিএনপি সদস্য দেলোয়ার হোসেন , মো. এমরান, জাফর আহমেদ, যুবদল সদস্য মামুন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ।
একই সময়ে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবরোধের সমর্থনে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন স্বপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেয় দলীয় নেতাকর্মীরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

8 − six =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

অবরোধের সমর্থনে  ফেনীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল

Update Time : ১১:০৯:৪৭ am, Sunday, ২৪ ডিসেম্বর ২০২৩