‘বাংলাদেশ সরকারের অবস্থান তাদের বিপক্ষে: প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী » দৈনিক সবুজ বাংলা
০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘বাংলাদেশ সরকারের অবস্থান তাদের বিপক্ষে: প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি নাগরিক বিক্ষোভ করেছে। এতে আমিরাতের আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কিছু বাংলাদেশিকে সাজা দিয়েছে দেশটি। বাংলাদেশ সরকারের অবস্থান তাদের পক্ষে নয় বলে স্পষ্ট করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। একইসঙ্গে বিক্ষোভকারী প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেছেন, এটা কি বাংলাদেশ পাইছে?

বুধবার (২৪ জুলাই) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, কতজনকে শাস্তি দেওয়া হয়েছে, এ বিষয়ে আমরা এখনও সঠিক তথ্য পাইনি। এ বিষয়ে আমি আজকে আবুধাবির রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেছি, তিনি বলেন, সঠিক তথ্য পেলে আমাদের জানাবে।

শাস্তি পাওয়াদের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সে দেশের আইন অনুযায়ী বিচার হয়েছে। সেই রাষ্ট্র তাদের নিয়মে চলবে। সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। তবে আমি বলব, সেই দেশে বসবাস করে সে দেশের আইন ভঙ্গ করেছে তাদের শাস্তি হয়েছে, তাদের পক্ষে আমরা না। এটা কি বাংলাদেশ পাইছে? তাদের দেশ, তাদের আইন অনুযায়ী চলবে।

বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ভিসা বন্ধের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ডকুমেন্ট আসেনি। কোনো লিখিত অর্ডার আসেনি। আমরা আবুধাবির বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলাপ করেছি, তারা জানেন না। বাংলাদেশে আবুধাবির যে রাষ্ট্রদূত তার সঙ্গে আলাপ করেছি, উনিও এখনও কিছু জানেন না। আসলে এখনও বন্ধ হয়নি। এখনও আমরা জানি না। সঠিক তথ্য আসলে আমরা আপনাদের জানাব।

যারা বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জামায়েত-বিএনপির কিছু সমর্থক আবুধাবিতে এবং বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করেছে। তারা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। দেশের ভাবমূর্তি নষ্ট করলে দেশের ক্ষতি হবে। এটা কারও কাম্য হতে পারে না। যারা দেশের ক্ষতি করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।

তিনি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিল করতে হলে রাজনীতি করেন কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ।

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

‘বাংলাদেশ সরকারের অবস্থান তাদের বিপক্ষে: প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

আপডেট সময় : ০৭:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪