এলপি গ্যাসের দাম বেড়ে ১৭২৮ টাকা » দৈনিক সবুজ বাংলা
০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এলপি গ্যাসের দাম বেড়ে ১৭২৮ টাকা

ছবি: সংগৃহীত

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা, যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা, যা আগের দামের তুলনায় ৬১ টাকা ৮৩ পয়সা বেশি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি, যা একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। পাশাপাশি অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

এলপি গ্যাসের দাম বেড়ে ১৭২৮ টাকা

আপডেট সময় : ০৩:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬