8:44 am, Friday, 1 May 2026

আপা আর আসবে না, কাকা আর হাসবে না : চট্টগ্রামের এসপি সানতু

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:২৮ am, Wednesday, ৬ অগাস্ট ২০২৫
  • 342 Time View

‘ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, “আপা আর আসবে না, কাকা আর হাসবে না” বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, ‘শত্রুরা কিন্তু আবার আসার প্রস্তুতি নিচ্ছে। মনে করতে হবে, এটা তাদের সাইবার ওয়ার প্যানেলের একটা অংশ। এটা আপনাদের প্রতিহত করতে হবে। আপনারা আপনাদের ভাইদের কখনো ভুল বুঝবেন না। একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যাঁরা যুক্ত হয়েছেন, তাঁরা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না।’

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ‘আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে সঙ্গে আমরা যাঁরা প্রশাসনে রয়েছি, আমাদেরকে আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হবে। আপনারা যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যদি বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত থাকতে চান, তবে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × 3 =

About Author Information

Tipu Sultan

Popular Post

নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন- ডা.তাহের

আপা আর আসবে না, কাকা আর হাসবে না : চট্টগ্রামের এসপি সানতু

Update Time : ০২:১৩:২৮ am, Wednesday, ৬ অগাস্ট ২০২৫