10:55 pm, Wednesday, 8 July 2026

সংলাপের মাধ্যমে সমাধান চায় আফগানিস্তান

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে তালেবান সরকারের বাহিনীর ওপর বৃহস্পতিবার রাতভর বিমান হামলার পর দেশটির বিরুদ্ধে ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সাবেক মিত্র দেশের বিরুদ্ধে এটিই পাকিস্তানের প্রথম সরাসরি সামরিক অভিযান বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC–এর এক প্রতিবেদনে বলা হয়, আফগান বাহিনীর পক্ষ থেকে পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণের পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ধারাবাহিক হামলার মধ্যেই এই ঘোষণা দেন খাজা আসিফ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে সর্বোচ্চ কূটনৈতিক চেষ্টা চালিয়েছে। তাঁর ভাষায়, “পূর্ণাঙ্গ কূটনীতি অনুসরণ করা হয়েছে। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এটি আমাদের এবং আপনাদের মধ্যে সরাসরি যুদ্ধ।”

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে Reuters জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুল ও তালেবান নেতৃত্বের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কান্দাহার লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। কাবুল, কান্দাহার এবং পাকতিয়া প্রদেশে তালেবানের সামরিক কার্যালয় ও চৌকিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। একই সঙ্গে দুই দেশের সীমান্তের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটে।

অন্যদিকে, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে আফগানিস্তান। এ বিষয়ে শুক্রবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, সাম্প্রতিক সংঘাত সংলাপের মাধ্যমে সমাধান করতে চায় আফগানিস্তান।

কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, রাশিয়া, চীন, তুরস্কসৌদি আরব পরিস্থিতি প্রশমনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ ইরান–ও আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × five =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

সংলাপের মাধ্যমে সমাধান চায় আফগানিস্তান

Update Time : ০৮:০৪:০৯ pm, Friday, ২৭ ফেব্রুয়ারী ২০২৬