9:11 am, Thursday, 9 July 2026

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে যাবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রইসরায়েল-এর সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি সচল করার জন্য কোনো সামরিক অভিযানে ফ্রান্স অংশ নেবে না।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি বলেন, “আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নই। তাই বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি উন্মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।”

তবে তিনি জানান, যুদ্ধ শেষ হলে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে প্যারিস। পরিস্থিতি স্থিতিশীল হলে অন্যান্য দেশের সঙ্গে সমন্বয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স প্রস্তুত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বলেন, হরমুজ প্রণালি সচল করতে মিত্রদের রাজি করানোর বিষয়ে ম্যাক্রোঁর অবস্থানকে তিনি “১০-এর মধ্যে ৮” নম্বর দেবেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত ফ্রান্স যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগে যোগ দেবে।

তবে ম্যাক্রোঁ স্পষ্ট করে দিয়েছেন, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে এমন কোনো সামরিক পদক্ষেপে ফ্রান্স অংশ নেবে না।

ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা ছাড়াই হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রান্স।

সূত্র: আল জাজিরা, রয়টার্স।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × five =

About Author Information

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে যাবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

Update Time : ১০:০৯:৫৮ pm, Tuesday, ১৭ মার্চ ২০২৬