8:53 pm, Wednesday, 8 July 2026

ইরানে হামলা চালাল ইসরায়েল

ছবি: সংগৃহীত

ইরান ভূখণ্ডে হামলা শুরু করেছে ইসরাইল। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এই হামলা শুরু হয় বলে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলা শুরুর পর ইসরাইলি নাগরিকদের সুরক্ষিত এলাকার কাছাকাছি অবস্থান করার জন্য সতর্ক করা হয়েছে। দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ জনগণকে অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানান, ইরানের বিরুদ্ধে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি দূর করতেই এই অভিযান শুরু করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইসরাইলজুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা জারি করা হয়েছে।

হামলার প্রেক্ষাপটে ইসরাইলের বিভিন্ন শহরে সাইরেন বাজতে শুরু করেছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি আশঙ্কায় জনগণকে নিকটবর্তী বোমা আশ্রয়কেন্দ্রের অবস্থান সম্পর্কে সচেতন থাকতে এবং সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে সরকারি বার্তায় বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে হবে এবং কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় সরকার সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বলে জানানো হয়েছে।

শু/সবা

সূত্র: দ্যা টাইমস অব ইসরাইল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

20 + twelve =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ইরানে হামলা চালাল ইসরায়েল

Update Time : ১২:৫০:৩০ pm, Saturday, ২৮ ফেব্রুয়ারী ২০২৬