১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৬:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 13

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন করেছেন দেশের বিভিন্ন নারী নেত্রী ও অধিকারকর্মীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দেন তারা।

ডা. শফিকুর রহমানের ভ্যারিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর ও নারীবিদ্বেষী মন্তব্য প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে এই আবেদন করা হয়। পরে জামায়াতের পক্ষ থেকে এটিকে ‘হ্যাকিং’য়ের ফল বলে দাবি করা হয়।

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য সংবিধানস্বীকৃত নারী মর্যাদা ও সমতার সরাসরি লঙ্ঘন।

আবেদনকারীদের মতে, একটি ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া বক্তব্যের ক্ষেত্রে হ্যাকিংয়ের ব্যাখ্যা সহজে গ্রহণযোগ্য নয়।

লিখিত আবেদনে বলা হয়, কথিত হ্যাকিংয়ের বিষয়ে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

বরং পুলিশের পরস্পরবিরোধী বক্তব্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় হ্যাকিংয়ের দাবি আরও প্রশ্নবিদ্ধ হয়েছে।

শ্রমজীবী নারীদের অবমাননার অভিযোগ

নারী নেত্রীরা বলেন, গার্মেন্টসসহ বিভিন্ন খাতে শ্রমজীবী নারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের অবদানকে অবমূল্যায়ন করে এমন বক্তব্য নারী মর্যাদা, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থি।

আবেদনে উল্লেখ করা হয়, এ ধরনের বক্তব্য নারীর প্রতি ঘৃণা, বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে উসকে দিতে পারে, যা নারী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশের জন্য হুমকি।

নির্বাচন কমিশনের কাছে দাবি

আবেদনকারীরা ইসির কাছে চারটি দাবি জানান—

  • অবমাননাকর বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার

  • কর্মজীবী নারীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

  • ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার অঙ্গীকার

  • আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা ও প্রার্থিতা বাতিল

সিইসির সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, শবনম হাফিজ, ফেরদৌস আরা রুমী, নাফিসা রায়হানা ও মানবাধিকারকর্মী তাবাসসুম মেহেনাজ মিমি।

উল্লেখ্য, ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগে বঙ্গভবনের এক আইটি কর্মীকে আটক করা হলেও পরে সাইবার সুরক্ষা আইনের মামলায় তিনি জামিন পান।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পৌর ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি

আপডেট সময় : ০৬:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬