০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজা পুনর্গঠনে ‘বোর্ড অব পিস’-এর ৫ কোটি ডলার প্রতিশ্রুতি

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য নবগঠিত ‘বোর্ড অব পিস’-এর সদস্য দেশগুলো ৫ কোটি ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে রয়টার্স

রোববার (১৫ ফেব্রুয়ারি) ট্রাম্প বলেন, ওয়াশিংটনে বোর্ডের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে আগামী বৃহস্পতিবার এই প্রতিশ্রুতির ঘোষণা দেওয়া হবে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বোর্ড অব পিস ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে। তিনি আরও জানান, সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের বিষয়। বর্তমানে বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রাম্প নিজেই।

তবে গাজা পুনর্গঠনের জন্য কোন কোন সদস্য দেশ অর্থ সহায়তা দেবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তার ঘোষণা দেবে। সেখানে ট্রাম্প গাজা পুনর্গঠন ও বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তার ঘোষণাও দিতে পারেন বলে জানা গেছে।

শু/সবা

সূত্র: রয়টার্স

জনপ্রিয় সংবাদ

ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের দাবি চরমোনাই পীরের

গাজা পুনর্গঠনে ‘বোর্ড অব পিস’-এর ৫ কোটি ডলার প্রতিশ্রুতি

আপডেট সময় : ০১:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬