১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ঢাকার শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্ব পালন করবেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির মোট ১৫ হাজার সদস্য। এছাড়াও স্ট্যান্ডবাই থাকবে SWAT, বোম্ব ডিস্পোজাল ও কেনাইন-এর মতো বিশেষায়িত ইউনিট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ। এক হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকবেন। মেগা ইভেন্টের প্রস্তুতিতে দক্ষিণ প্লাজা জুড়ে চলছে নিরাপত্তা তৎপরতা।

শপথ অনুষ্ঠানের নিরাপত্তা তদারকি করছে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে গোয়েন্দারা অবস্থান করছেন। সংসদের প্রবেশপথ ও অভ্যন্তরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রোটোকলের জন্য প্রস্তুত রাখা হয়েছে অর্ধশত গাড়ি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এসএন মো. নজরুল ইসলাম বলেন,
“আনা-নেওয়া থেকে শুরু করে রুট কেন্দ্রিক এবং সংসদ ভবনের চারপাশে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।”

তিনি আরও বলেন, “শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি নিয়োজিত থাকবে। কোনো থ্রেটের আশঙ্কা করছি না। আশা করি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে।”

মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোডে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই যান চলাচল বন্ধ থাকবে, কারণ মণিপুরী পাড়া ও আসাদ গেট সংলগ্ন সংসদ ভবনের প্রবেশপথ দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের দাবি চরমোনাই পীরের

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ০৪:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬