০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী এককভাবে শ্রদ্ধা জানান। পরে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি বৃক্ষরোপণও করেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি রয়েছে। পাশাপাশি উভয় নেতার মাজার জিয়ারত করবেন তারা।

দেশ পরিচালনার প্রথম দিনই সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মধ্যাহ্নভোজের পর বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেবেন তিনি। নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছ থেকে শপথ নেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বাকৃবির সেরা ১০ গবেষকের সঙ্গে আইকিউএসি’র মতবিনিময় ও সংবর্ধনা

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ১২:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬