১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ছবি: দেশে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ (বুধবার) বেলা ৩টায় সচিবালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এর আগে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গত মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করে। নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৫ জন ও প্রতিমন্ত্রী ২৪ জন রয়েছেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বাকৃবির সেরা ১০ গবেষকের সঙ্গে আইকিউএসি’র মতবিনিময় ও সংবর্ধনা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬