3:19 pm, Wednesday, 29 April 2026

শনিবারের মধ্যেই ইরানে মার্কিন বাহিনীর হামলা

আগামী শনিবারের মধ্যে ইরানে হামলা চালানো হবে কি না এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত নিরাপত্তা কর্মকর্তারা জানান, এ সপ্তাহ শেষ হওয়ার আগেই, অর্থাৎ রোববারের মধ্যে ইরানে হামলা চালানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

সংবাদমাধ্যম সিবিএস-কে পরিচয় গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, আলোচনার বিষয়টি এখনো ‘পরিবর্তনশীল ও চলমান’। পরিস্থিতি যেকোনো সময় বদলাতে পারে এবং সেই অনুযায়ী সিদ্ধান্তও পরিবর্তিত হতে পারে।

তিনি আরও জানান, প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ বর্তমানে বিশ্লেষণ করছে—যদি হামলা চালানো হয়, তাহলে ইরান কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে কী পরিণতি ডেকে আনতে পারে।

একাধিক সূত্রের বরাতে জানা গেছে, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ী ভিত্তিতে কিছু সেনা ইউরোপ অথবা নিজ দেশে ফিরিয়ে নিচ্ছে। হামলার সিদ্ধান্ত নেওয়া হলে এবং বাস্তবায়ন করা হলে নিজ সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, সাধারণত কোনো বড় ধরনের হামলার আগে যুক্তরাষ্ট্র তার সেনাদের সরিয়ে নেয়। তাই মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারের এই উদ্যোগকে ইরানে অবশ্যম্ভাবী ও তাৎক্ষণিক হামলার নিশ্চিত সংকেত হিসেবে দেখার সুযোগ নেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সূত্রগুলো।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × 5 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

শনিবারের মধ্যেই ইরানে মার্কিন বাহিনীর হামলা

Update Time : ০১:০৩:৫৬ pm, Thursday, ১৯ ফেব্রুয়ারী ২০২৬