1:44 pm, Tuesday, 28 April 2026

নির্বাচনী অনিয়মের শুনানির জন্য ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত ‘নির্বাচনী আবেদনপত্র’ শুনানির জন্য হাইকোর্ট-এ নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিচারপতি **মো. জাকির হোসেন**ের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় দেখা যায়, এই বেঞ্চ অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে পাশাপাশি ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী আবেদনপত্র গ্রহণ ও শুনানির দায়িত্ব পালন করবে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করার সুযোগ রয়েছে।

এর আগে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং পরে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন
জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গেজেট জারি করেন, যেখানে সংসদ সদস্যদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। শীঘ্রই তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। তবে উচ্চ আদালতের নির্দেশনায় দুটি আসনের ফলাফলের গেজেট আপাতত জারি করা হয়নি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fifteen − three =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

নির্বাচনী অনিয়মের শুনানির জন্য ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন

Update Time : ০৫:৪৫:৫৪ pm, Thursday, ১৯ ফেব্রুয়ারী ২০২৬