একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহিদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।
এ সময় একুশের চেতনায় ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ ও তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হবে বলে জানানো হয়।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 























