5:45 am, Wednesday, 29 April 2026

শহীদ দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ডাকটিকিট উন্মোচন করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এই দিনই প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন।

এর আগে প্রধানমন্ত্রী বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন।

কর্মদিবসের শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১০ মিনিটে তিনি তেজগাঁওয়ের কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। অনেককে তিনি নাম ধরে ডেকে কাছে টেনে নেন।

দেশের প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে উপস্থিত অনেক কর্মকর্তা-কর্মচারী আবেগাপ্লুত হয়ে পড়েন। এই দৃশ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক মানবিক ও স্মরণীয় মুহূর্তের সৃষ্টি করে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

14 − seven =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

শহীদ দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Update Time : ০৪:২৬:৪৫ pm, Saturday, ২১ ফেব্রুয়ারী ২০২৬