3:18 pm, Wednesday, 29 April 2026

হজযাত্রীদের সুষ্ঠু হজ সম্পন্নে সর্বোচ্চ তৎপরতার নির্দেশ দিলেন আফরোজা খানম

ছবি : সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম বলেছেন, হজযাত্রীদের যেন কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয়, সেদিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। এছাড়া তাদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালানোও আমাদের নৈতিক কর্তব্য।

রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

সভায় উপস্থিত প্রতিমন্ত্রী এম. রাশেদুজ্জামান মিল্লাত বলেন, উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কিনা তা খতিয়ে দেখা হবে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করার আশাবাদও ব্যক্ত করেছেন।

এছাড়া সভায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি এবং অন্যান্য প্রস্তুতি সংক্রান্ত বিষয়গুলোও বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nine − six =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

হজযাত্রীদের সুষ্ঠু হজ সম্পন্নে সর্বোচ্চ তৎপরতার নির্দেশ দিলেন আফরোজা খানম

Update Time : ০৫:৫০:৩৫ pm, Sunday, ২২ ফেব্রুয়ারী ২০২৬