মেক্সিকোর মেক্সিকো-তে এক বিশেষ সেনা অভিযানে নিহত হয়েছেন দেশটির অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক পাচারকারী নিউজ জেনারেশন জালিস্কো কার্টেল (সিজিএনজি)-এর প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা কেরভান্তেস (৫৯)। তিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত ছিলেন।
গতকাল রোববার টাপালপা শহরে অভিযানরত সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় এল মেঞ্চো এবং তার নেতৃত্বাধীন সিজিএনজি গ্যাং-এর সাত সদস্য নিহত হন।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চারজন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অবস্থায় এল মেঞ্চো হেলিকপ্টারে মেক্সিকো সিটি নিয়ে যাওয়ার সময় মৃত্যুবরণ করেন। অভিযানে স্পেশাল ফোর্সের তিন সদস্যও আহত হয়েছেন।
৫৯ বছর বয়সী এল মেঞ্চো ছিলেন এক সময়ের পুলিশ কর্মকর্তা ও অ্যাভোকাডো চাষী, পরবর্তীতে মেক্সিকোর শীর্ষ অপরাধীদের একজন। তার নেতৃত্বে সিজিএনজি গ্যাং মেক্সিকোর সবচেয়ে ভয়ঙ্কর ও দুর্ধর্ষ গ্যাং হিসেবে পরিচিত হয়েছিল।
এফবিআই-এর তথ্য অনুযায়ী, সিজিএনজি গ্যাং-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে চোরাই পথে পৌঁছানো কোকেন, হেরোইন ও মেথাম্ফেটামিনের বেশিরভাগই এল মেঞ্চোর তত্ত্বাবধানে আসে।
যুক্তরাষ্ট্রের সরকার তার মাথার জন্য ১ কোটি ৫০ লাখ ডলার এবং মেক্সিকোর সরকার ৩০ কোটি পেসো (মেক্সিকোর মুদ্রা) পুরস্কার ঘোষণা করেছিল।
এল মেঞ্চোর মৃত্যু মেক্সিকোর মাদকদমন অভিযানকে নতুন ধাক্কা দিয়েছে এবং দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য এটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
শু/সবা
























