ভবিষ্যতে হজযাত্রীদের খরচ কমাতে সব দিক পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী » দৈনিক সবুজ বাংলা
০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যতে হজযাত্রীদের খরচ কমাতে সব দিক পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী

ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সম্ভাব্য সব দিক পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ)–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, আগামী হজ মৌসুম থেকে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, চলতি বছরের হজ কার্যক্রমের সার্বিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাই আগামী হজ থেকে যাতে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করবে।

তিনি আরও বলেন, “আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করতে চাই। জনগণের খেদমত করাই আমাদের মূল উদ্দেশ্য। এ কাজে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সবসময় সংবাদমাধ্যমের সহযোগিতা পেয়েছে।”

আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া–এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক  আকতার হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ভবিষ্যতে হজযাত্রীদের খরচ কমাতে সব দিক পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী

আপডেট সময় : ০৬:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬