3:19 pm, Wednesday, 29 April 2026

জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানায় শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ (বুধবার) সকালে তিনি ঢাকার পিলখানায় অবস্থিত তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে গিয়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি সম্মান জানান এবং পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও শোকাবহ অধ্যায়গুলোর একটি হিসেবে বিবেচিত।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর এই বিভীষিকাময় ও হৃদয়বিদারক দিনটিকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিবসের মাধ্যমে শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগ জাতির স্মৃতিতে গভীরভাবে ধারণ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × 5 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানায় শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Update Time : ০৩:১২:০১ pm, Wednesday, ২৫ ফেব্রুয়ারী ২০২৬