1:37 pm, Tuesday, 28 April 2026

গণমাধ্যমে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামত বিবেচনায় রেখে জবাবদিহিতার সীমা নির্ধারণ করা হবে এবং গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি জানান, সামগ্রিকভাবে দেশের গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী কাঠামোর মধ্যে আনা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউস-এ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা ও ডিজিটাল ইকোসিস্টেমের সঙ্গে নতুন গণমাধ্যমের সম্পৃক্ততা এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। তিনি উল্লেখ করেন, তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের অস্তিত্ব ছিল না। বর্তমান বাস্তবতায় অনলাইন ও প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের দ্রুত প্রসার ঘটলেও নীতিনির্ধারণে সেই পরিবর্তনের সঙ্গে পুরোপুরি খাপ খাওয়ানো এখনো সম্পন্ন হয়নি।

মন্ত্রী আরও বলেন, সরকার নীতিনির্ধারণের ক্ষেত্রে সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে ধাপে ধাপে এমন একটি কাঠামো তৈরি করবে, যার মাধ্যমে জনগণের কাছে অবাধ ও দায়িত্বশীল তথ্যপ্রবাহ নিশ্চিত করা সম্ভব হবে।

এর আগে তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খায়রুল আলম সুমন, ফারজানা ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 − two =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

গণমাধ্যমে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

Update Time : ০৪:০৬:২১ pm, Friday, ২৭ ফেব্রুয়ারী ২০২৬