সারাদেশে ধর্ষণের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি চাকসুর » দৈনিক সবুজ বাংলা
১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে ধর্ষণের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি চাকসুর

নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ধর্ষণের ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে চাকসুর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও চবি ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, “অন্তবর্তী সরকারের সরকারের সময় প্রায় ৭০টির মতো ধর্ষণের ঘটনা ঘটেছে এবং প্রতিটি ঘটনায় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিল। এখন গণতান্ত্রিক সরকার আসার পরেও ধর্ষণের ঘটনার খবর দেখতে পাচ্ছি। এবং প্রতিটি ঘটনায় বিএনপি ছাত্রদলের ছেলেরা জড়িত। বাংলাদেশ সরকার এখনো একটিও মবকাণ্ড এবং ধর্ষণের ঘটনার বিচার করতে পারেনি।”
তিনি আরো বলেন, “রাষ্ট্র, সরকারি দল কে কি করে প্রত্যেকটা নিয়ে নিউজ হয়, কিন্তু ধর্ষণের সাথে কারা জড়িত এবং এই নিয়ে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। বরং ধর্ষণ হওয়ার পর বিএনপি নেতা টাকার বিনিময়ে সমঝোতা করতে চেয়েছে। রাষ্ট্রের মন্ত্রীরা এখন সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি করতে চায়। তারা সমঝোতার মাধ্যমে এখন ধর্ষণকাণ্ডকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চাচ্ছে।”
চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা বলেন, “দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বাংলাদেশের নারীরা এখন হয়ে গেছে প্রডাক্টের মতো এবং যারা অপরাধ করছে তারা হয়ে যাচ্ছে নেতা। আমার প্রশ্ন, তাদের কাছে আমরা কীভাবে বিচারটা পাবো? যে ধর্ষক সে অপরাধী, সে যে দলেরই হোক। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেই হবে।”
তিনি বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। সেখানে নির্বাচিত প্রধানমন্ত্রীর ধর্ষণ নিয়ে কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না।”
শু/সবা
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

সারাদেশে ধর্ষণের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি চাকসুর

আপডেট সময় : ০৫:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬