কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণ এবং বিমান হামলার সতর্কতা সংকেত শোনা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা দেশের ভূখণ্ড লক্ষ্য করে চালানো একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে।
একজন কাতারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে তৈরি একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
উল্লেখ্য, কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটিটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবে পরিচিত।
শু/সবা
সূত্র: ডেভিড গ্রিটেন, বিবিসি নিউজ, মধ্যপ্রাচ্য
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 























