10:25 am, Wednesday, 29 April 2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল শৃঙ্খলা ভঙ্গে জিরো টলারেন্স ঘোষণা

দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কোনো ঘটনা ঘটলেই নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা  ছাত্রদল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চবি ছাত্রদলের দপ্তর সম্পাদক আবু হাসনাত মো. রুকনুদ্দিনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনার আলোকে চবি ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন গ্রহণ করবে না। ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা বিশৃঙ্খলার সঙ্গে কোনো নেত-কর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তা সম্পূর্ণ ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিজ্ঞাপ্তিতে যৌথভাবে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “চবি ছাত্রদলকে একটি মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিক প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপনে আমরা বদ্ধপরিকর। সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখতে সকল নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের সকল সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য থেকে বিচ্যুত কোনো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

19 − 6 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল শৃঙ্খলা ভঙ্গে জিরো টলারেন্স ঘোষণা

Update Time : ০৬:১২:৫৫ pm, Saturday, ২৮ ফেব্রুয়ারী ২০২৬