12:31 pm, Tuesday, 28 April 2026

প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলার তীব্র নিন্দা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির

পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ইরানের সামরিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্সজার্মানি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তিন দেশ একযোগে ইরানকে “লক্ষ্যবিহীন ও উসকানিমূলক” সামরিক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্টজ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বেসামরিক মানুষের জীবন সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বিবৃতিতে তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন। সে লক্ষ্যে ইরানযুক্তরাষ্ট্র–এর মধ্যে বন্ধ হয়ে যাওয়া আলোচনা পুনরায় শুরুর পক্ষে অবস্থান নিয়েছে তিন ইউরোপীয় দেশ।

নেতারা সতর্ক করে বলেন, চলমান সংঘাত অব্যাহত থাকলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলবে না, বরং সাধারণ মানুষের জীবন ও স্থিতিশীলতাকেও মারাত্মক ঝুঁকিতে ফেলবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × 3 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলার তীব্র নিন্দা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির

Update Time : ০৮:৩৩:২৮ pm, Saturday, ২৮ ফেব্রুয়ারী ২০২৬