5:45 pm, Friday, 19 June 2026

নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি যাতে দেশ অচল না হয় : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলিনি, তবে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে যাতে দেশ অচল না হয়। তিনি এ মন্তব্য করেন সোমবার (২৩ মার্চ) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা-এ গ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে।

ডা. শফিকুর রহমান বিএনপিকে সতর্ক করে বলেন, “আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, জুলাই যোদ্ধারা আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই না আপনারা অতীতের ফ্যাসিবাদীদের মতো পরিণতি ভোগ করুন।” তিনি সরকারের প্রতি আক্ষেপ প্রকাশ করে বলেন, ভ্যাট ও ট্যাক্সের অর্থ যথেচ্ছভাবে ব্যবহার বা লুটতরাজ করা যাবে না।

জামায়াত আমির আরও বলেন, সরকার জনগণের সম্পদের মালিক নয়; তারা কেবল রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও পারিশ্রমিকের বিনিময়ে জনসেবায় দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্ব পালনকালে কোনো ব্যক্তিগত সুযোগ-সুবিধা নেবেন না এবং সরকারি সম্পদ শুধুমাত্র রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যবহার করবেন বলে ঘোষণা করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বসহ স্থানীয় রাজনৈতিক ও সমাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান অনুষ্ঠানের আগে নিজ গ্রামের কবরস্থান জিয়ারত করেন এবং গ্রামের মানুষদের সঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 + two =

About Author Information

ইসলামী ব্যাংকে স্বাধীন পর্ষদ গঠনের দাবিতে ৭ দফা

নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি যাতে দেশ অচল না হয় : জামায়াত আমির

Update Time : ০৫:৫৮:৩৭ pm, Tuesday, ২৪ মার্চ ২০২৬