5:59 pm, Friday, 19 June 2026

হরমুজে পাকিস্তানের তেলবাহী জাহাজ আটকাল ইরান

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে পাকিস্তানের একটি তেলবাহী জাহাজ আটক করেছে। মঙ্গলবার প্রণালি পার হওয়ার সময় জাহাজটি আটকানো হয়।

আইআরজিসি এক্সে দেওয়া এক বার্তায় জানায়, ‘সেলেন’ নামের পাকিস্তানের পতাকাবাহী কার্গো জাহাজটি শারজাহ থেকে করাচি যাচ্ছিল। তবে হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় জাহাজটি আটকানো হয়।

আটকের পর ক্যাপ্টেন ও ক্রুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাহাজটি ছেড়ে দেওয়া হলেও প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়নি। আইআরজিসি জাহাজটিকে বিকল্প পথে চলাচলের নির্দেশ দিলে সেটি হরমুজ এলাকা থেকে ফিরে যায়।

আইআরজিসি জানায়, “আইনি প্রোটোকল না মানা এবং অনুমতি না নেওয়ার কারণে” এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আরও জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকেই ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রইসরায়েল-এর সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইরান এই প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, যার প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জাহাজ আটকের ঘটনাটি নতুন করে কূটনৈতিক জটিলতার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: এএফপি

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

20 + 4 =

About Author Information

ইসলামী ব্যাংকে স্বাধীন পর্ষদ গঠনের দাবিতে ৭ দফা

হরমুজে পাকিস্তানের তেলবাহী জাহাজ আটকাল ইরান

Update Time : ১০:১৫:২৬ pm, Wednesday, ২৫ মার্চ ২০২৬