5:52 pm, Friday, 19 June 2026

নওগাঁয় গ্যারেজে থাকা বাসের ভেতর থেকে এক হেলপারের মরদেহ উদ্ধার

নওগাঁয় গ্যারেজে থাকা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক বাস হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩১ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে গ্যারেজে রাখা এক বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও বি আর সুপার পরিবহনের হেলপার।
জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বি আর সুপার পরিবহনে হেলপার হিসেবে কাজ করতেন। ওই বাসটির ইঞ্জিনের কাজ করার জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয়। রাতে খাবার খেয়ে অন্য সহকর্মী ইউসুফের সাথে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন জাহিদ। সকালে ইউসুফ তাকে ঘুম থেকে উঠার জন্য অনেকবার ডাকাডাকি করেন কিন্তু তার কোনো সাড়া পাননি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four + thirteen =

About Author Information

ইসলামী ব্যাংকে স্বাধীন পর্ষদ গঠনের দাবিতে ৭ দফা

নওগাঁয় গ্যারেজে থাকা বাসের ভেতর থেকে এক হেলপারের মরদেহ উদ্ধার

Update Time : ০২:৫৭:৩৭ pm, Tuesday, ৩১ মার্চ ২০২৬