5:51 pm, Friday, 19 June 2026

লেবাননের প্রায় ১০ শতাংশ দখল করার হুমকি ইসরায়েলের

লেবাননের সীমান্তবর্তী অঞ্চল থেকে শুরু করে দেশটির অভ্যন্তরে অবস্থিত লিটানি নদী পর্যন্ত ভূখণ্ড দখলের হুমকি দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সীমান্তবর্তী সব ঘরবাড়ি ধ্বংস করার কথাও জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

সীমান্ত থেকে লিটানি নদী পর্যন্ত এলাকা লেবাননের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, হামলার কারণে বাস্তুচ্যুত হওয়া প্রায় ৬ লাখ লেবানিজ নাগরিক তাদের ঘরে ফিরতে পারবেন না, যতক্ষণ না ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রায় এক সপ্তাহ পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর থেকে তারা হামলা অব্যাহত রেখেছে।

লেবাননে চার সেনা নিহত

লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের চার সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন। সোমবার দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। বাকি একজনের পরিচয় পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × three =

About Author Information

ইসলামী ব্যাংকে স্বাধীন পর্ষদ গঠনের দাবিতে ৭ দফা

লেবাননের প্রায় ১০ শতাংশ দখল করার হুমকি ইসরায়েলের

Update Time : ০৫:৪১:৩১ pm, Tuesday, ৩১ মার্চ ২০২৬