বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সপ্তাহে মাত্র তিনদিন সরকারি অফিস চালুর যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে তিনদিন অফিস পরিচালনা সংক্রান্ত একটি স্মারকপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১ এপ্রিল ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি ভুয়া পত্র ছড়িয়ে পড়েছে, যা মন্ত্রণালয় থেকে জারি করা হয়নি। এ বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শু/সবা
অনলাইন ডেস্ক 























