পাম্প বন্ধ ও তেলের সারি নিয়ে হাসনাতের প্রশ্ন, জবাবে যা বললেন মন্ত্রী » দৈনিক সবুজ বাংলা
১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাম্প বন্ধ ও তেলের সারি নিয়ে হাসনাতের প্রশ্ন, জবাবে যা বললেন মন্ত্রী

দেশে জ্বালানি সংকট নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে এবং তেলের জন্য রাস্তায় দীর্ঘ সারি তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর কাছে এ বিষয়ে জানতে চান তিনি।

সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, মন্ত্রী পূর্বে জানিয়েছিলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই। কিন্তু বাস্তবে পেট্রোল পাম্পগুলো একের পর এক বন্ধ হচ্ছে এবং মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে না। “মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না?”—প্রশ্ন রাখেন তিনি।

জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। প্রতিটি পাম্পে প্রয়োজন অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে। তবে ইরানের সাম্প্রতিক ঘটনার পর হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে গেছে।

তিনি বলেন, আগে যে তেল এক দিন বা দেড় দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ফলে প্যানিক বায়িংয়ের কারণে পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

পাম্প বন্ধ ও তেলের সারি নিয়ে হাসনাতের প্রশ্ন, জবাবে যা বললেন মন্ত্রী

আপডেট সময় : ০৫:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬