জ্বালানি সংকটে পাকিস্তানে ভাড়া ফ্রি, তেলের দাম প্রায় দ্বিগুণ » দৈনিক সবুজ বাংলা
১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটে পাকিস্তানে ভাড়া ফ্রি, তেলের দাম প্রায় দ্বিগুণ

 ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে পাকিস্তানে। দেশটিতে হঠাৎ করেই জ্বালানির দাম ব্যাপক বাড়ানো হয়েছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে।

এ পরিস্থিতিতে রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর নির্দেশনায় শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ জন্য সরকার ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।

অন্যদিকে, জ্বালানির দামে বড় ধরনের বৃদ্ধি ঘোষণা করেছেন পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক। তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে।

নতুন দামে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৪৫৮ দশমিক ৪০ রুপিতে এবং ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫২০ দশমিক ৩৫ রুপি। শুক্রবার থেকেই এ মূল্য কার্যকর হয়েছে।

জ্বালানিমন্ত্রী বলেন, ইরানে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ না থাকায় সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি দাবি করেন, সরকার দাম স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, জ্বালানির এ মূল্যবৃদ্ধি দেশটির অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে।

সূত্র: আলজাজিরা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

জ্বালানি সংকটে পাকিস্তানে ভাড়া ফ্রি, তেলের দাম প্রায় দ্বিগুণ

আপডেট সময় : ০৬:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬