ভূপাতিত যুদ্ধবিমানের ক্রু খুঁজতে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স » দৈনিক সবুজ বাংলা
০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূপাতিত যুদ্ধবিমানের ক্রু খুঁজতে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ছবি: সংগৃহীত

ইরানের হামলায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে দেশটিতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে তারা ইরানে ঢোকেন।

এর আগে শুক্রবার দিনের শুরুতে ইরান যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই বিমানে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে ঝুঁকিপূর্ণ অভিযানে উদ্ধার করা হলেও অন্যজন এখনও নিখোঁজ রয়েছেন।

উদ্ধার অভিযানের সময় মার্কিন বাহিনীর একটি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায় ইরানের পুলিশ। এতে হেলিকপ্টারের লেজে আগুন ধরে গেলেও সেটি পরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

এদিকে নিখোঁজ ক্রুকে উদ্ধারে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালালেও তাকে আটক করতে পাল্টা তৎপরতা শুরু করেছে ইরানি মিলিশিয়ারা। এখন পর্যন্ত ওই ক্রুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেওয়া হয়েছে, মার্কিন পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় আটক করতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

এদিন এফ-১৫-এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানও ভূপাতিত করে ইরান। বিমানটি হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।

সূত্র: দ্য টেলিগ্রাফ

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ভূপাতিত যুদ্ধবিমানের ক্রু খুঁজতে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

আপডেট সময় : ১২:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬