1:54 pm, Tuesday, 28 April 2026

রোববার থেকে নতুন অফিস সময়সূচি—সকাল ৯টা থেকে বিকেল ৪টা

দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার (৪ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সময়সূচি দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্যও একই অফিস সময় নির্ধারণ করা হয়েছে। তবে গ্রাহকদের সেবা প্রদান করা হবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

এদিকে আদালতের অফিস সময়সূচি নির্ধারণের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণ করা হবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-এর মাধ্যমে, যা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নির্ধারিত হবে।

সরকারের এ সিদ্ধান্তকে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eleven − one =

About Author Information

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

রোববার থেকে নতুন অফিস সময়সূচি—সকাল ৯টা থেকে বিকেল ৪টা

Update Time : ০৯:২৪:৫৩ pm, Saturday, ৪ এপ্রিল ২০২৬