বিনিয়োগে গতি আনতে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’—প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম বৈঠক » দৈনিক সবুজ বাংলা
০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগে গতি আনতে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’—প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম বৈঠক

দেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে প্রথমবারের মতো গঠিত ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংস্থাটি জানায়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো গঠিত এই পরিষদের মাধ্যমে বেসরকারি খাতের প্রতিনিধিরা সরাসরি সরকারের উচ্চপর্যায়ে মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন।

সভায় পরিষদের সদস্য হিসেবে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন এসিআই পিএলসির ড. আরিফ দৌলা, অ্যাপেক্স ফুটওয়্যারের সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের আহসান খান চৌধুরী, ইনসেপ্টা গ্রুপের আব্দুল মুক্তাদির, ডিবিএল গ্রুপের মো. আব্দুল জব্বারসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্টরা।

বৈঠকে নিয়ন্ত্রণ কাঠামো, জ্বালানি সংকট, মানবসম্পদ উন্নয়ন, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান পরিষদের সদস্যরা।

সভা শেষে সিদ্ধান্ত হয়, বেসরকারি খাতের পক্ষ থেকে একটি সারসংক্ষেপ প্রস্তাবনা তৈরি করা হবে, যেখানে বিনিয়োগ পরিবেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কর্মপরিকল্পনা থাকবে। প্রধানমন্ত্রী পরিষদকে আন্তর্জাতিক মানদণ্ড ও নীতিমালা পর্যালোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দেন।

বিডা জানায়, সরকারের সমন্বয়কারী সংস্থা হিসেবে তারা এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

বিনিয়োগে গতি আনতে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’—প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম বৈঠক

আপডেট সময় : ১০:৩৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬