10:49 am, Tuesday, 28 April 2026

শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন না সশরীরে—এই সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সশরীরে চলবে নাকি অনলাইনে ফিরবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামী দুই-একদিনের মধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হবে। সেখানে সবার মতামত নেওয়ার পর তা পর্যালোচনা করা হবে।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিএনসিসির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন পরামর্শ শোনা হয়েছে।

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক দেশই জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশও জাতীয় স্বার্থে সাশ্রয়ী পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি পরিস্থিতি ও শিক্ষার ধারাবাহিকতা বিবেচনায় সরকার একটি সমন্বিত সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × 3 =

About Author Information

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন না সশরীরে—এই সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Update Time : ০২:২৭:৫০ pm, Sunday, ৫ এপ্রিল ২০২৬