পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা বাতিলের নির্দেশ » দৈনিক সবুজ বাংলা
০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা বাতিলের নির্দেশ

পাবলিক পরীক্ষায় দীর্ঘদিন ধরে চালু থাকা ‘নীরব বহিষ্কার’ (সাইলেন্ট এক্সপেল) পদ্ধতি বাতিল করতে নীতিমালা সংশোধনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শনিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মাধ্যমিক (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সংক্রান্ত কোনো বিধিতে ‘আনডিউ’ বা অস্বচ্ছ কিছু থাকা উচিত নয়। তিনি উল্লেখ করেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেও ‘নীরব বহিষ্কার’-এর কোনো বিধান নেই; বরং এটি ১৯৬১ সালের একটি পুরোনো বোর্ড নীতিমালা থেকে এসেছে।

তিনি আরও জানান, বর্তমান সময়ে পরীক্ষাকেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলার সুযোগ কমে গেছে। তাই পুরোনো এই নিয়ম এখন আর প্রাসঙ্গিক নয় বলে মনে করছে সরকার।

এহছানুল হক মিলন দ্রুত এ নীতিমালা সংশোধন করে পরীক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ ও যুগোপযোগী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় শিক্ষার্থীসহ ৪ খুনের ঘটনায় সন্দেহভাজন ভাগনেসহ ৩ জন আটক

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা বাতিলের নির্দেশ

আপডেট সময় : ০৪:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬