সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি » দৈনিক সবুজ বাংলা
০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি

জাতীয় সংসদের কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসেছে সংসদ কর্তৃপক্ষ। ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে এ তথ্য জানানো হয়। জানানো হয়, গত ১৯ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে আসার পর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদের হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)-কে। সদস্য হিসেবে রয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ (ময়মনসিংহ-৮), মো. সাইফুল আলম (ঢাকা-১২), হুমাম কাদের চৌধুরী (চট্টগ্রাম) এবং মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪)।

সংসদ সচিবালয় আশা প্রকাশ করেছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংসদের কার্যক্রমে স্বচ্ছতা আরও জোরদার করা সম্ভব হবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সরকারকে আরেকটি ৩৬ জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: আব্দুল্লাহ আল জাবের

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি

আপডেট সময় : ০৭:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬