সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ডা. তাসনিম জারা » দৈনিক সবুজ বাংলা
০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ডা. তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছেন ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব পেলেও নীতিগত কারণে তা গ্রহণ করেননি।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অনেকেই ধারণা করছেন তিনি সংসদে যাচ্ছেন না বলে হতাশ। তবে সংরক্ষিত আসনের প্রস্তাব পেয়েও কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছেন তিনি।

তার ভাষায়, সংসদে গিয়ে মানুষের পক্ষে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। কিন্তু তিনি আগে থেকেই সংরক্ষিত নারী আসন সরাসরি ভোটের মাধ্যমে পূরণের পক্ষে অবস্থান নিয়েছেন। দলীয় মনোনয়নের মাধ্যমে সংসদে যাওয়া তার সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি।

ডা. তাসনিম জারা বলেন, তার এই অবস্থান কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং পুরো ব্যবস্থাকে ঘিরে। তিনি মনে করেন, যারা সরাসরি ভোটে নির্বাচিত হন, তারা জনগণের কাছে জবাবদিহি থাকেন এবং প্রয়োজনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধেও কথা বলতে পারেন। কিন্তু দলীয় মনোনয়নে আসা প্রতিনিধিদের সেই জবাবদিহিতা সীমিত থাকে।

তিনি আরও বলেন, দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী হওয়ায় তাদের প্রতিনিধিত্বও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আসা উচিত। সংরক্ষিত আসন থাকলেও তা জনগণের ভোটে নির্ধারণ করা হলে কাঠামোগত দুর্বলতা কমবে।

উল্লেখ্য, তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে প্রায় ৪৪ হাজার ভোট পেয়েছিলেন। স্বল্প সময়ের প্রচার, সীমিত ব্যয় এবং কোনো বড় আয়োজন ছাড়াই পাওয়া এই ভোটকে তিনি জনগণের আস্থার প্রতিফলন হিসেবে দেখেন। ভবিষ্যতে সংসদে গেলে সরাসরি জনগণের ভোটেই যেতে চান বলেও জানান তিনি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় শিক্ষার্থীসহ ৪ খুনের ঘটনায় সন্দেহভাজন ভাগনেসহ ৩ জন আটক

সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ডা. তাসনিম জারা

আপডেট সময় : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬